গাড়ি চলে না – চলে না’, হাতের উপর হাতের পরশ রবে না রবে না, আমার বন্ধু আমার বন্ধু হবে না , তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ , আমি তোমাকে আমি তোমাকেই বলে দেব কী যে একা দীর্ঘ রাত । জনপ্রিয় এই গানগুলোর গায়ক সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান।
সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর ১৯৬৪ – ১৯ নভেম্বর ২০০৭) ছিলেন একজন বাংলাদেশী সংগীতশিল্পী ও সাংবাদিক।
তিনি জনপ্রিয় বাংলা ব্যাণ্ডদল দলছুটের অন্যতম প্রধান সদস্য ছিলেন। সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে গান গাওয়ার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপও করেন। তিনি একজন খ্যাতনামা সাংবাদিকও ছিলেন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনএ কাজ করেন। তিনি ২০০৭ সালের ১৫ নভেম্বরে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে আকস্মিক অসুস্থতার পর ১৮ নভেম্বর ঢাকার এ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ বিভাগে মারা যান। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের একজন কর্মী ছিলেন। ১৯৭৮ সালের মাধ্যমিক এবং ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান করে নেন।
আজও তাঁর গাওয়া গানগুলো আমাদের অনন্তরে চিরকাল

No comments:
Post a Comment